পিসির হার্ডডিস্ক সুস্থ-সবল রাখুন Defraggler- 2.15 লেটেস্ট ভার্সন দিয়ে!!



আসসালামু আলাইকুম,
হার্ডডিস্ক ছাড়া একটি পিসি অচল, কেননা এটি পিসির মেমোরি বা স্মৃতি। যদি আপনার মগজের বাতি ঢিলা হয়! তাহলে টা অবশ্যই ভালো দেখাবে না! আর পিসির যদি এই অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। এজন্য পিসির হার্ডডিস্ক সচল, সুস্থ-সবল রাখতে আপনার দরকার ভালোমানের ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যারের। যদিও উইন্ডোজ এর সাথে ডিফল্ট ভাবে ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যার দেওয়া থাকে, তা খুব একটা ভালো মানের নয় আর তেমন অতিরিক্ত সুবিধাও পাওয়া যায় না। তাই আজ আপনাদের জন্য জনপ্রিয় একটি ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যার Defraggler- 2.15 লেটেস্ট ভার্সন নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের ভাল লাগবে।

Defraggler

আপনার পিসির হার্ডডিস্কের ভিতরে রয়েছে প্রচুর মেমোরি সেল। এসব সেলের সমস্যার কারণে অনেক সময় আপনার কম্পিউটারের হার্ডডিস্ক থেকে তথ্য মুছে যেতে পারে কিম্বা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। প্রধান ব্যপারটা তো বলতে ভুলেই গেছি, আপনি যখন অসংখ্য ফাইল হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভে জমা রাখেন তা হার্ডডিস্কের সেলে এলোমেলো হয়ে থাকে। ফলে হার্ডডিস্ক থেকে তথ্য বের করতে তা খুব SLOW হয়ে যায়। অর্থাৎ পুরা পিসি SLOW হয়ে যায়। এজন্য আপনার প্রয়োজন নিয়মিত হার্ডডিস্ক কে ডিফ্র্যাগমেন্ট করা। কমপক্ষে প্রতি ১৫ দিন অন্তর অথবা প্রতি মাসে একবার করে হার্ডডিস্ক কে ডিফ্র্যাগমেন্ট করলে সুফল ১০০% পাবেন।

 যেভাবে ব্যবহার করবেনঃ
  • প্রথমে Defraggler- 2.15 সফটওয়্যারটা ডাউনলোড এবং ইন্সটল করুন।
  • তারপরে সফটওয়্যারটি ওপেন করে নির্দিষ্ট ড্রাইভ সিলেক্ট করে Analyze এ ক্লিক করুন।
  • তারপর আপনার ড্রাইভটার আবস্তা দেখুন, তাতে defrag করার প্রয়োজন আছে কিনা।
  • যখন দেখছেন যে, ফাইল এলোমেলো হয়ে আছে, ড্রাইভ খুব Slow তখনই একশন নিবেন।
  • সিলেক্ট করা ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করে  Defrag বাটনে ক্লিক করুন।
  • ঘণ্টাখানেকের মধ্যে ডিফ্র্যাগমেন্ট সম্পূর্ণ হবে এবং এভাবে সকল ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করুন।
  • প্রতি মাসে একবার ডিফ্র্যাগমেন্ট করে হার্ডডিস্ককে সুস্থ-সবল রাখুন!!! ;)

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
Defraggler- 2.15  নিচে থেকে ডাউনলোড করে নিন
download_button
||<<<———Defraggler- 2.15 || 4 MB———>>>||

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
50291
c8kPr

ஜ۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩ஜ

আজ এখানেই শেষ করছি, আগামিতে এর পরের পর্ব নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
ফেসবুকে  LIKE দিন—  www.facebook.com/techspeedbd

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————

পোস্টটি লিখেছেন:

আমার সম্পূর্ণ নাম- মোঃ সায়জার রহমান আকাশ । আমি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আমার সংক্ষিপ্ত আত্মজীবনীমূলক তথ্য বলতে গেলে, ছোটবেলা থেকেই ইলেক্ট্রনিক ও বিজ্ঞানের প্রযুক্তির ওপর কু-নজর। কারণ- আমি সবসময় ভাবি এটা-ওটা কিভাবে তৈরি হল। যতক্ষণ পর্ যন্ত আমি ওটা খুলে জ্ঞান অর্জন করতে পারি না, আমার ততক্ষণ মনে শান্তি আসে না। তেমনি এই কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এর জগতেও একই অবস্থা। সফটওয়্যার-হার্ডওয়্যার এর খুঁটি-নাটি সব আমার জানা এবং আপনাদের সাহায্যে শিখছি । ধন্যবাদ ......................................................

Follow him @ Twitter | Facebook




৩টি মন্তব্য :

Follow Us On Facebook

 

© 2013 || টেকস্পীড বিডি (বাংলাদেশ) All Rights Reserved By পিসি হেল্পলাইন বিডি || ওয়েবসাইট ডিজাইন করেছেন মোঃ সায়জার রহমান আকাশ top